October 5, 2026, 6:22 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

২৯২ হজযাত্রীর ভিসা না হওয়ায় ৯ এজেন্সিকে শোকজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীর ভিসা না করায় ৯ হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এসব এজেন্সির অধীনে এখনও ভিসা হয়নি ২৯২ জন হজযাত্রীর।

বৃহস্পতিবার বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুল হকের সই করা চিঠিতে তাদের শোকজ করা হয়। একই সঙ্গে যেসব হজযাত্রীর ভিসা এখনও হয়নি আজকের মধ্যেই তাদের ভিসা করার নির্দেশ দেওয়া হয় চিঠিতে। অন্যথায় এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানায় মন্ত্রণালয়।

শোকজ খাওয়া এজেন্সিগুলো হলো, মেহমান ট্রাভেলস, গ্লোবাল ভিশন, খাদিম ওভারসিজ, ফিকাস ট্রাভেলস, দেশ ভ্রমণ ট্রাভেলস, মোবাশ্বেরা ট্রাভেল, হলি দারুনন্নাজাত, এমএস সালসাভিল ও নর্থ বাংলা হজ এজেন্সি।

জানা গেছে, এই ৯ এজেন্সির অধীনে মোট ২ হাজার ৫৬৯ জন হজযাত্রী চলতি বছর হজে যাওয়ার কথা ছিল। এর মধ্যে ভিসা হয়নি ২৯২ জনের। তাদের ভিসা কেন হয়নি, এত দেরি কেন এসব প্রশ্নের জবাব দিতে বলা হয়েছে এজেন্সিকে।

শোকজ চিঠিতে বলা হয়, গত ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হয়। এরপর ১৯ মে থেকে বারবার হজযাত্রীদের ভিসা দ্রুত সময়ে সম্পন্ন করার জন্য বলা হলেও তারা পাত্তা দেয়নি। এখনও ২৯২ জনের ভিসা হয়নি। ভিসা বা অন্য কোনো কারণে এই হজযাত্রী হজে যেতে না পারলে এর দায়ভার এসব এজেন্সিকে নিতে হবে।

এদিকে বুধবার রাত পর্যন্ত পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৪৯,৬৭৪ জন যাত্রী‌। মোট ১২৬টি ফ্লাইটে তারা সৌদি আবর পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩,৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪৫হাজার ৯২৭ জন।



Our Like Page