March 15, 2026, 6:05 am
শিরোনামঃ
জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী নীলফামারীতে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহতের মরদেহ ভ্যানে চড়িয়ে বিক্ষোভ যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ওমান ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে ২,৫০০ মার্কিন মেরিন সেনা ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
এইমাত্রপাওয়াঃ

ঢাকায় পাট চাষীদের নিয়ে সমাবেশের আয়োজন করা হবে : বস্ত্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা পাট খাতকে পুনরুজ্জীবিত করতে কাজ করে যাচ্ছি। এ বছরের শেষ নাগাদ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় পাট চাষীদের নিয়ে সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আজ নরসিংদীতে শিশু একাডেমি মিলনায়তনে পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত পাটখাত সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাট চাষী, মিল মালিক, ব্যবসায়ি এবং পাটখাত সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য লে. কর্ণেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম হীরু, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সংরক্ষিত মহিলা আসন-৩৫ এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা, নরসিংদী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট ও পাটজাত পণ্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। সরকারের নির্বাচনী ইশতেহারেও গুরুত্ব সহকারে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাটপণ্যে বৈচিত্র্য আনতে এবং পাটশিল্পকে লাভজনক করার উদ্যোগকে উৎসাহিত করা হয়েছে। বর্তমান মন্ত্রিসভার প্রথম সভায় পাট ও পাটজাত পণ্যকে পোশাক শিল্পের ন্যায় গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী বিভিন্ন বক্তব্যে পোশাক শিল্পের ওপর থেকে নির্ভরশীলতা কাটিয়ে পাট, চামড়া ইত্যাদি শিল্পকে এগিয়ে নিতে নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, ‘দেশের অর্থনীতিতে পাটের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার এবং পরিবেশ বান্ধব পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে প্রধানমন্ত্রী বিভিন্ন অনুশাসন ও দিক নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন ও দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।’
আজকের মতবিনিময় সভার মতো অনুষ্ঠানগুলো অত্যন্ত ফলপ্রসূ অভিহিত করে নানক বলেন, এখান থেকে প্রাপ্ত সুচিন্তিত মতামত আমাদের সমৃদ্ধ করছে। পাট চাষীদের সাথে একমত হয়ে তিনি বলেন, ‘এখানে বক্তারা ঠিকই বলেছেন। পাট জাগ দেয়া সমস্যা। পুকুর নাই, খালে পানি নাই। আমরা এসমস্যা সমাধানের উপায় খুঁজছি।’
তিনি আরও বলেন, পাট বীজ উৎপাদনে আমরা স্বনির্ভর হতে চাই। প্রতিবেশী দেশ থেকে পাটবীজ আমদানি নির্ভরতা কমাতে কাজ করে যাচ্ছি।
পাট সম্পর্কিত বিষয় নিয়ে স্মৃতিচারণ করে মন্ত্রী আরও বলেন, ‘আমি ছোট বেলায় আমার বাবাকে পাট চাষ করতে দেখেছি। পাটের গন্ধ এখনো আমার মনে পড়ে। আমাদের ছয় ভাই-বোনের পড়াশোনা হয়েছে পাট চাষের টাকায়।’
এরপর মন্ত্রী নরসিংদী পৌর পার্কে ৩ দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন করেন।
এছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি ও বিভিন্ন ব্যবসায়ি নেতৃবৃন্দ, জুট মিল মালিক প্রতিনিধি, চালকল মালিক প্রতিনিধি এবং পাট চাষীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page