May 2, 2026, 8:53 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে মহান মহান মে দিবস পালিত রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : রাষ্ট্রপতি বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কারা সেটি এখন প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কুমির ও বিষধর সাপ মোতায়েন পরিকল্পনা ঘিরে তীব্র বিতর্ক কুড়িগ্রামের শ্বশুরবাড়িতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ২ জন আটক ময়মনসিংহে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা লক্ষ্য অর্জনে ইরানে আবারও হামলার হুমকি দিলো ইসরায়েল নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প ; সমর্থন ইসরায়েল ও পাকিস্তানের ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সাথে যোগ দিচ্ছে চিলি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের শীর্ষ আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ এনেছে তাতে যোগ দেয়ার ঘোষণা দিয়েছে চিলি।

দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক শনিবার এ ঘোষণা দেন।
ন্যাশনাল কংগ্রেসে বোরিক গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এ বিষয়ে নিশ্চিত পদক্ষেপের আহ্বান জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে চিলি তাতে সমর্থন দিয়ে কেপটাউনের সাথে যোগ দেবে।
জাতিসংঘের এই আদালত গতমাসে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে সামরিক অভিযান বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে। যদিও ইসরায়েল এ নির্দেশ উপেক্ষা করেই রাফায় অভিযান চালিয়ে আসছে।
উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলিকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে। এখনও হামাসের কাছে ১২১ জন জিম্মি হিসেবে আটক রয়েছে।
এদিকে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় ৩৬ হাজার ৩৭৯ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page