October 18, 2026, 11:19 am
শিরোনামঃ
গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক র‍্যালি অনুষ্ঠিত

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক র‍্যালি ২০২৪ অনুষ্ঠিত হয়।

গত সোমবার ৩ জুন সকাল ১০ টার সময় মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে মহম্মদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে র‍্যালি করা হয়। র‍্যালিতে অংশ গ্রহণ করেন, মাগুরা-২ আসনের এমপি ডঃ বীরেন শিকদার, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া, ওসি তদন্ত মুন্সি রাসেল হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নেস্তোয়ারা বেগম, ৮ টি ইউনিয়ন পরিষদের মধ্যে চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন, খোকন মিয়া, উজ্জ্বল হোসেন, শাকিরুল ইসলাম শাকিল, তুরাপ আলী ও মফিজুর রহমান মিনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন সহ প্রমুখ।

এরপর বেলা ১০.৩০ টার সময় মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের সভাপতিত্বে দিনব্যাপী ৫ টি প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমপি ডঃ বীরেন শিকদার। প্রথমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠান শুরু হয়- সমতলে বসবাসরত ক্ষুদ্র- নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার বিতরণ অনুষ্ঠান। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরী) অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কানন ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরী) তল্লাবাড়ীয়া এস এন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পুরস্কার ও সার্টিফিকেট লাভ করেন। শিশু বান্ধব শিক্ষা স্মার্ট বাংলাদেশ দীক্ষা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় ২৩ জন মহিলাদের জন্য ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে, শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে তথ্য আপার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি ডঃ শ্রী বীরেন শিকদার ও উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল জানান, ভবিষ্যতের জন্য সবাইকে সমতা পেনশন স্কিম চালু করতে হবে।

এরপর বিকাল ৫ টার সময় মহম্মদপুর উপজেলার বাবুখালি ইউনিয়নের পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার এমপি। এসময়ে উপস্থিত ছিলেন, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, বাবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সহ প্রমুখ।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page