August 17, 2026, 9:33 pm
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজার ৬০ শতাংশ মানুষ পরিবারের কোনো না কোনো সদস্যকে হারিয়েছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দখলদার ইসরায়েলের বর্বর বোমা হামলায় গাজার ৬০ শতাংশ মানুষ পরিবারের কোনো না কোনো সদস্যকে হারিয়েছেন।

এছাড়া ৮০ শতাংশ মানুষের পরিবারের অন্তত এক সদস্য ইসরায়েলি বোমা হামলায় নিহত অথবা আহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বুধবার (১২ জুন) এক জরিপের বরাতে এ তথ্য জানিয়েছে।

জরিপে আরও উঠে এসেছে, গাজার প্রায় ৮০ শতাংশ মানুষ মনে করেন গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস যে হামলা চালিয়েছিল সেটি সঠিক ছিল। কারণ এরমাধ্যমে গাজার মানুষের অধিকারের বিষয়টি বিশ্ববাসীর নজরে এসেছে।

এই হামলার আগে ফিলিস্তিনিদের কথা প্রায় ভুলতে বসেছিল বিশ্ব। এমনকি তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত না করে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশ।

জরিপটিতে যারা অংশ নিয়েছেন তারা গাজা উপত্যকা এবং পশ্চিমতীরের বাসিন্দা। তবে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের এই জরিপে রাখা সম্ভব হয়নি। কারণ যারা জরিপ চালিয়েছেন তারা সেখানে পৌঁছাতে পারেননি।

জরিপে আরও দেখা গেছে, দুই-তৃতীয়াংশ ফিলিস্তিনি মনে করেন হামাস এই যুদ্ধে জয় পাবে। যদিও গাজার বাসিন্দারা হামাসের জয়ের ব্যাপারে খুব বেশি একটা সম্ভাবনা দেখেন না। এছাড়া গাজার অর্ধেক মানুষ মনে করেন ইসরায়েলি হামলা বন্ধ হয়ে গেলে হামাস আবারও উপত্যকাটির নিয়ন্ত্রণে আসবে।

এই জরিপে যারা অংশ নিয়েছেন তাদের বেশিরভাগই ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগ চেয়েছেন। বর্তমানে ফিলিস্তিনিদের মধ্যে হামাস এবং মারওয়ান বারগোতির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।

জরিপটিতে আরও উঠে এসেছে, গাজা উপত্যকার সাধারণ মানুষ দ্বিরাষ্ট্র নীতি আর চায় না। এর বদলে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের প্রতি সমর্থন রয়েছে তাদের। এছাড়া ৬০ শতাংশের বেশি ফিলিস্তিনি মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি অথরিটির (পিএ) বিলীন চায়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page