August 7, 2026, 10:27 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

ভূমিসেবায় দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করে সেবা দেওয়া হচ্ছে : ভূমিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভূমি অফিসসমূহের অব্যবস্থাপনা ও অনিয়ম দূরীকরণের জন্য বিনা হয়রানি ও দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে ভূমি মন্ত্রণালয় ডিজিটালাইজেশন কার্যক্রমের মাধ্যমে ভূমিসেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্য হাবিবুর রহমানের লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন।

তিনি বলেন, ভূমি অফিসসমূহের অব্যবস্থাপনা ও অনিয়ম দূরীকরণের জন্য বিনা হয়রানি ও দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে ভূমি মন্ত্রণালয় ডিজিটালাইজেশন কার্যক্রমের মাধ্যমে ভূমিসেবা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবাসমূহ ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যমাত্রা নিয়ে ৮ বিভাগের ১৬টি জেলার ৩২টি উপজেলায় ও ৬৪ ইউনিয়ন ভূমি অফিস কাজ করছে।

মন্ত্রী বলেন, বর্তমানে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর, ই-পর্চা, কেস ম্যানেজমেন্ট সিন্টেম, অনলাইনে জলমহাল ইজারা, ডাকযোগে খতিয়ান, পর্চা ও ম্যাপ দ্রুত সময়ে প্রদান করা হচ্ছে। তাই নাগরিক ঘরে বসে ১৬১২২ নম্বরে কল করে ৭ দিন ২৪ ঘণ্টা অনলাইনে তার কাঙ্ক্ষিত ভূমিসেবা পাচ্ছে। উপজেলা পর্যায়ে দুর্নীতি দমন কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিটি উপজেলায় জনসচেতনতার লক্ষ্যে সিটিজেন চার্টার স্থাপন করা হয়েছে। কোন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে বিভাগীয় মামলার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়।

নারায়ন চন্দ্র চন্দ বলেন, জেলা ও বিভাগীয় পর্যায়ের এবং বিভিন্ন সময়ে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপজেলা ভূমি অফিস-রাজস্ব সার্কেল অফিস ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হয়। অনিয়মের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির পরামর্শ দেওয়া হয়। উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) নিয়মিত নিবিড়ভাবে ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করেন। জেলা প্রশাসক সপ্তাহে একদিন গণশুনানীকালে ভূমি অফিসসমূহের অব্যবস্থাপনা ও অনিয়ম জানতে পারলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page