October 5, 2026, 12:13 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

প্রাণিসম্পদ মন্ত্রীর বাসার লিফটে কর্মকর্তাকে মারধর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমানের বাসার লিফটে প্রাণিসম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তাকে মারধর করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কর্মকর্তা হলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মলয় কুমার শূর।

মলয় কুমারকে মারধর করার অভিযোগ উঠেছে একই অধিদপ্তরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (লিভ, ডেপুটেশন অ্যান্ড ট্রেনিং রিজার্ভ) মো. আজিজুল ইসলাম বিরুদ্ধে। এ বিষয়ে ডিএমপির শাহবাগ থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের হয়েছে। মলয় কুমার বাদী হয়ে মো আজিজুলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর পরিবাগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমানের বাসার লিফটে মলয় কুমারকে মারধর করে রক্তাক্ত জখম করেন মো. আজিজুল। প্রশাসনিক কাজে পরিচালক (প্রশাসন) মলয় কুমার মন্ত্রী আব্দুর রহমানের বাসায় যান। অফিসিয়াল কথা সেরে লিফটে নিচে নামতেই পূর্ব থেকে লিফটের সামনে ওঁত পেতে থাকা আজিজুল ইসলাম মলয় কুমার সুরকে পূর্ব শত্রুতা জের ধরেই মুখে বুকে বিভিন্ন জায়গায় আঘাত করেন।

এতে মলয় কুমার গুরুতর আহত হন । তার শরীর থেকে রক্তক্ষরণ হতে থাকে। পরে ওই ভবনের নিরাপত্তা কর্মীরা এগিয়ে এলে আজিজ পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাজিরুর রহমান বলেন, মলয় কুমার গত বৃহস্পতিবার মামলা দায়ের করেছেন। মামলাটি আমরা তদন্ত করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

মামলার এজাহারে বাদী অভিযোগ করে জানান, প্রশাসনিক বিষয়ে দিক নির্দেশনার জন্য প্রাণিসম্পদমন্ত্রী তার বাসভবন দিগন্ত টাওয়ারে মলয় কুমারকে ডেকে পাঠান। পরে বৃহস্পতিবার রাত সোয়া আটটার সময় মন্ত্রীর বাসায় যান তিনি। কাজ শেষে সোয়া নয়টার দিকে টাওয়ারের লিফটে নিচতলায় নামেন। অভিযুক্ত আজিজুল আগে থেকে লিফটের সামনে অবস্থান করছিলেন। লিফটের দরজা খোলার সঙ্গে সঙ্গে মলয় শূরকে ধাক্কা দিয়ে লিফটের ভেতর ফেলে দেন আজিজুল। হত্যার উদ্দেশ্যে মাথা ও নাকে আঘাত করে জখম করেন। মলয় চিৎকার করলে নিরাপত্তা প্রহরীরা এগিয়ে আসেন, তখন আজিজুল পালিয়ে যান।



Our Like Page