August 14, 2026, 1:11 pm
শিরোনামঃ
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্ততা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রে ড্রোন হামলা চালাতে নতুন টাস্কফোর্স গঠন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ইসরায়েলিদের বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হাজার হাজার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। গাজা যুদ্ধ এবং ফিলিস্তিনী সংগঠন হামাসের কাছে আটক জিম্মি মুক্তি নিয়ে আলোচনায় ব্যর্থতার কারণে তারা এই বিক্ষোভ করে।

সোমবার (১৭ জুন) হামাসের বিরুদ্ধে ইসরায়েল যেভাবে যুদ্ধ পরিচালনা করছে তার বিরুদ্ধে বিক্ষোভকারীরা রাস্তায় নামে।

হাজার হাজার ইসরায়েলি সপ্তাহান্তে তেলআবিবে বিক্ষোভ করে আসছে। কিন্তু এবারে তারা ইসরায়েলি পার্লামেন্ট এবং নেতানিয়াহুর বাসস্থানের সামনে বিক্ষোভ প্রদর্শনের জন্যে জেরুজালেম যায়। সেখানে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়।

বিক্ষোভকারীরা ড্রাম, ভেুঁপু ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামে এবং নতুন করে নির্বাচন দেয়ার দাবি জানায় তারা। বৃদ্ধ, তরুণদের অংশগ্রহণে বিক্ষোভ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় যেন গাজা থেকে জিম্মিদের মুক্ত করে আনা যায়।

জেরুজালেমে কেউ কেউ বলেছেন, গাজা যুদ্ধ শেষ করার সময় এসেছে। একজন বিক্ষোভকারী অবসরপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার মোশে সেন্ডারোভিচ (৭৩) বলেছেন, নেতানিয়াহুর প্রতিটি কাজই ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ৭ অক্টোবরের ঘটনার জন্যে তিনিই দায়ী।

এদিকে, ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সহিংসতার সাথে জড়িত নয়জনকে আটক করা হয়েছে। কারণ, সংঘর্ষ চলাকালে নয় পুলিশ আহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page