June 27, 2026, 10:56 pm
শিরোনামঃ
উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন ইন্তেকাল করেছেন ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিদেশি পিস্তল-গুলি ও ভারতীয় মাদক সিরাপ উদ্ধার মাগুরায় ওয়াইফাই ব্যবসা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ; সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্যদের মতোই সমঅধিকার দেবে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ : তথ্য উপদেষ্টা ফরিদপুরে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা লালমনিরহাটে দুই পুলিশকে কুপিয়ে পালালো আসামি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষর ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
এইমাত্রপাওয়াঃ

মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে দুই শিশুর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা এলাকায় বন্যার পানিতে ভেসে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সকালে মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম শ্যামেরকোনা এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত্যু দুই শিশু হলো- পশ্চিম শ্যামেরকোনা গ্ৰামের জমির আলীর ছেলে হৃদয় (১৫) ও ফয়সাল মিয়ার ছেলে সাদি (১০) ।

জানা যায়, মনু নদীর পানি বেড়ে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামের কোনা, মাঝপাড়াসহ কয়েকটি গ্ৰাম প্লাবিত হয়। মৌলভীবাজার-শমসেরনগর সড়কে পানি উঠে বন্ধ হয়ে যায় যান চলাচল। বুধবার হৃদয় ও সাদিকে সড়কে বের হওয়ার পর থেকে পরিবারের লোকজন তাদের খুঁজে পায়নি। পরদিন সকালে বন্যার পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন।

মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী বলেন, মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পস্চিম শ্যামেরকোনা এলাকায় বন্যার পানিতে ভেসে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে দুজনকে ২৫ হাজার করে পঞ্চাশ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। আমরা চেষ্টা করছি মানুষদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্র নিয়ে যেতে। গতকাল মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার ধলাই নদী ভেঙে ও মনু নদীর পানি বেড়ে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামের কোনা গ্রাম প্লাবিত হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page