October 4, 2026, 9:24 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে সরকারি চাল জব্দের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গর্ন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়ন থেকে গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি ৮৩ বস্তা চাউল উদ্ধার করা হয়। এ ঘটনায় গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জনের বিরেদ্ধে থানায় মামলা দায়ের করা করেছে।
মামলায় অভিযুক্তরা হলেন গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন বাচ্চু (৬০), ০৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির মুন্সী (৫০), আবুল খায়ের প্রকাশ কালু (৬০) ও জাহাঙ্গীর হোসেনসহ (৫৫) অজ্ঞাতনামা ২ জন।

এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। চাল উদ্ধারের পর গা ঢাকা দিয়েছে ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু ও ওয়ার্ড মেম্বার আমির মুন্সি।

স্থানীয়রা জানান, কোরবানির আগে গরীব মানুষকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও চেয়ারম্যান ট্যাগ লাগিয়ে আমাদেরকে মাত্র ৬ কেজি করে দিয়েছে। বাকিটা নিজে আত্মসাত করেছে।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বলেন, স্থানীয় মেম্বাররা চালগুলো গ্রামের লোকেদের কাছে বিক্রি করেছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে সত্যতা জানা যাবে।

উল্লেখ্য, কোরবানির ঈদে গরীবের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের চাল বিক্রির অভিযোগ উঠে স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার (২৪ জুন) রাতে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত মিন্টু দত্ত ইউনিয়নের দেশগাঁও মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান পরিচালনা করে ৮৩ বস্তা চাল জব্দ করে থানায় নিয়ে আসে।



Our Like Page