October 18, 2026, 1:03 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে অজগর সাপ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে সাপ (ইন্ডিয়ান পাইথন) উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।

বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে প্রাথমিক বিদ্যালয়টির পঞ্চম শ্রেণিকক্ষ থেকে সাপটি উদ্ধার করা হয়। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, বারনই নদীর তীরবর্তী এলাকায় মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। সাধারণের ধারণা নদীর পানিতে সাপটি ভেসে এসেছে। এরপর বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আশ্রয় নেয়। সকালে শ্রেণিকক্ষের তালা খুলে সাপটির দেখা মেলে। এরপর স্থানীয় বাসিন্দা মাইনুল ইসলাম সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। এ নিয়ে কোমলমতি শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিকুজ্জামান মানিক বলেন, সকাল ৯টার দিকে স্কুলের পিয়ন রয়েল কারিগর প্রতিদিনের মতো পঞ্চম শ্রেণির ক্লাসরুম দরজা খুলে দেন। এরপর শিক্ষার্থীরা ক্লাসে নিজ নিজ আসনে বসে। হঠাৎ শিক্ষার্থীদের মধ্যে কেউ একজন সাপ দেখতে পায়। শিক্ষার্থীরা চিৎকার দিয়ে বাইরে বের হয়ে আসে। এ সময় স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে জেলা-উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের সাপ বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page