October 12, 2026, 1:48 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

পেনশন স্কিমে আরও বেশি জনগণকে সম্পৃক্ত করার আহ্বান অর্থমন্ত্রীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দেশব্যাপী সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রমে আরও বেশি জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী৷

বৃহস্পতিবার (৪ জুলাই) অর্থ বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষের প্রশাসনিক ওয়েবসাইট www.npa.gov.bd এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি৷

তিনি বলেন, জাতীয় পেনশন কর্তৃপক্ষ ডিজিটাল মাধ্যম ও ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য প্রদান করার পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করতে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবে।

অর্থমন্ত্রী জাতীয় পেনশন কর্তৃপক্ষের উদ্যোগে যে তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট তৈরি করা হয়েছে তা দেখে সন্তোষ প্রকাশ করেন। সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধকরণে এ ধরনের তথ্যসমৃদ্ধ ওয়েবসাইটের প্রয়োজনীয়তা ও হালনাগাদ তথ্য পরিবেশনের উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান।

উল্লেখ্য, সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ আইটি প্ল্যাটফর্মে তৈরি। এখানে নিবন্ধন থেকে শুরু করে চাঁদা দেওয়াসহ সম্পূর্ণ ব্যবস্থা www.upension.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে সম্পন্ন করতে হয়। গত ১৭ আগস্ট ২০২৩ তারিখ সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধনের পর এই ওয়েব প্ল্যাটফর্মেই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হচ্ছে যা এখনও চলমান আছে।

অর্থ বিভাগের অধীনস্থ নতুন দপ্তর হিসাবে জাতীয় পেনশন কর্তৃপক্ষের জনবল, দৈনন্দিন কার্যক্রম, ট্রেন্ডার নোটিশ, এপিএ, কর্মকর্তাদের কর্মবণ্টন প্রভৃতির আলোকে একটি ওয়েবসাইট নির্মাণ প্রয়োজন ছিল। সে লক্ষ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই এর সাথে যোগাযোগ করে সরকারি প্রতিষ্ঠানের জন্য যে স্ট্যান্ডার্ড ফরম্যাট রয়েছে তার আঙ্গিকে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট www.npa.gov.bd তৈরি করা হয়। এ ওয়েবসাইটটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় তৈরি করা হয়েছে। এ ওয়েবসাইটের মাধ্যমে দেশে বিদেশে বসবাসকারী যে কেউ সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে ধারণা লাভ করতে পারবে।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page