November 28, 2026, 3:57 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

বন্যাকবলিত জেলার সংখ্যা আরও বাড়তে পারে : দুর্যোগ প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের ১৫টি জেলা বর্তমানে বন্যাকবলিত জানিয়ে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিব্বুর রহমান মুহিব বলেছেন, এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে। এছাড়াও চলতি বছরের বন্যায় প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (৬ জুলাই) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বন্যা আরও দীর্ঘস্থায়ী হওয়া আশঙ্কা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এই বন্যাগুলো প্রতি বছরই হয়। হিমালয় থেকে পাহাড়ের পানির ঢল নামে এবং ভারত হয়ে বাংলাদেশে আসে, আস্তে আস্তে সাগরের দিকে চলে যায়। উত্তর দিক থেকে শুরু হয়, আরও দক্ষিণ দিক প্লাবিত হতে পারে।’
তিনি বলেন, ‘শুধু এবার না, আমরা ধারণা করছি আগস্ট বা সেপ্টেম্বরেও বন্যা হওয়ার সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রীর নির্দেশে শুধু এবার না, পরবর্তী বন্যার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।’

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘পত্রিকায় আমরা দেখছি, লেখা হচ্ছে অনেকে খাবার পায়নি। সে জন্য আমরা জেলা প্রশাসকদের সঙ্গে সরাসরি কথা বলবো, কারণ আমরা তো পর্যাপ্ত খাবার দিচ্ছি!’

তিনি বলেন, ‘আমরা ইউএনওর (উপজেলা নির্বাহী অফিসার) কাছ থেকে প্রতিদিন রিপোর্ট পাই। রিপোর্টটি জেলা প্রশাসকরা আমাদের কাছে পাঠান। সংসদ সদস্যরা ব্যক্তিগতভাবে আমাদের কাছে সুবিধা-অসুবিধার কথা জানান। সংসদ সদস্যদের এলাকাভিত্তিক চাহিদা অনুযায়ী আলাদা বরাদ্দ দেওয়া হয়েছে।’

এবারের বন্যায় তিন কোটি ১০ লাখ টাকা নগদ, আট হাজার ৭০০ মেট্রিক টন চাল, ৫৮ হাজার ৫০০ প্যাকেট শুকনো খাবার, ৬০ লাখ টাকা শিশুখাদ্য, ৬০ লাখ টাকার গো-খাদ্য বিতরণ করা হয়েছে বলে জানান মুহিব।

তিনি বলেন, ‘সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার, হবিগঞ্জ, রংপুর, জামালপুর, গাইবান্ধা, ফেনী, রাঙ্গামাটি, বগুড়া, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, লালমনিরহাট, কক্সবাজার জেলায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় কাজ করছে। ভবিষ্যতে যদি আরও বিস্তৃতি লাভ করে, সেখানেও ব্যবস্থা নেওয়া হবে।’

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page