October 10, 2026, 6:39 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক দ্বন্দ্বের বলি ২৫ কৃষকের ১০ হাজার কলাগাছ !

জাফিরুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি :  ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে ২৫ কৃষকের ৪০ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বত্তরা। শুক্রবার রাতে উপজেলার যোগীপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আব্দুল হান্নানের সমর্থকদের সাথে রইচ উদ্দিন কমান্ডারের সমর্থকদের বিরোধ চলে আসছিলো। গত উপজেলা নির্বাচনের পর থেকেই উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছিলো। শুক্রবার রাতে আব্দুল হান্নানের সমর্থকদের ফসল কেটে দেয় দুর্বৃত্তরা।

ঐ গ্রামের কৃষক শাহীন আলম জানান, সকালে মাঠে এসে দেখি আমার দেড় বিঘা জমির কলাগাছ কে বা কারা কেটে দিয়েছে। দুই দিন আগেও আমি আমার জমিতে সার দিয়েছি। কিছুদিন পরেই কলা গাছে কাদি আসা শুরু হতো। কিন্তু আমার গাছগুলো কেটে দিয়েছে। আমি তো সর্বশান্ত হয়ে গেছি।

একই গ্রামের কৃষক রেজাউল করিম বলেন, আমাদের মাঠে অন্তত ২৫ জন কৃষকের জমির ফসল নস্ট করে দিয়েছে। এই গ্রামে আমাদের সামাজিক দ্বন্দ আছে। সেই দ্বন্দে¦র কারণেই আমাদের ফসলের ক্ষতি করা হয়েছে। আমরা এর বিচার চাই।

কৃষক কামরুল ইসলাম বলেন, আমাদের এত বড় ক্ষতি করেছে যা পুরণ হবে না। রইচ কমান্ডার আর মতিয়ারের লোকজন আমাদের এই ফসল নস্ট করে দিয়েছে। আমাদের সাথে শত্রæতা থাকতে পারে। তাই বলে আমাদের ফসল নষ্ট করবে। আমরা এর উপযুক্ত শাস্তি দাবী করছি।

এ ব্যাপারে ঝিনাইদহ শৈলকুপা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মন বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পর আমরা সেখানে অফিসার পাঠিয়েছিলাম। প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছে সামাজিক দ্ব›েদ্বর কারণে এই ফসলহানি করা হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page