August 14, 2026, 8:47 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

১০ বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস করলেন হ্যাকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অনলাইন থেকে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের প্রায় ১০ বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস করেছেন একজন হ্যাকার। যা এ যাবৎকালের সর্ববৃহৎ পাসওয়ার্ড ফাঁসের ঘটনা বলে সাইবারনিউজের গবেষকরা জানিয়েছেন।

বৃহস্পতিবার জনপ্রিয় একটি হ্যাকিং ফোরামে ‘‘ওবামাকেয়ার’’ নামের একজন ব্যবহারকারী ফাঁস হওয়া পাসওয়ার্ডের সংকলন প্রকাশ করেছেন। রকইউ২০২৪ নামে তৈরি পাসওয়ার্ডের এই সংকলনে এক দশকের বেশি সময়ের চুরি করা পাসওয়ার্ড রয়েছে।

তবে ওবামাকেয়ার এবারই যে প্রথম এই ধরনের চুরি করা ডাটা ইন্টারনেটে প্রকাশ করেছেন বিষয়টি তেমন নয়। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও ওই ব্যবহারকারী আইনি সংস্থা সিমন্স অ্যান্ড সিমন্সের কর্মচারীদের ডাটাবেস শেয়ার করেছিলেন। এমনকি অনলাইন ক্যাসিনো আসক গ্যাম্বলার্স ও যুক্তরাষ্ট্রের নিউ জার্সির রোয়ান কলেজের শিক্ষার্থীদের আবেদনের ডাটাবেসও প্রকাশ করেছিলেন ওবামাকেয়ার।

সাইবারনিউজের গবেষকরা ফাঁস হওয়া পাসওয়ার্ড সংকলন নিয়ে গবেষণা করেছেন। তারা বলেছেন, গত ১০ বছরেরও বেশি সময় ধরে এসব পাসওয়ার্ড চুরি করা হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো এই ধরনের ডাটাসেট হ্যাকিং ফোরামে প্রকাশ করা হয়েছে।

রকইউ২০২৪ ডাটাসেটে নতুন করে চুরি যাওয়া পাসওয়ার্ড যুক্ত করা হয়েছে। তবে এর মধ্যে অনেক পাসওয়ার্ড অনেক আগেই চুরি করা হয়েছিল বলে গবেষকরা জানিয়েছেন।

এর আগে, ২০২১ সালে রকইউ২০২১ নামের ডাটাসেটে প্রায় ৮ দশমিক ৪ বিলিয়ন পাসওয়ার্ড প্রকাশ করা হয়। সর্বশেষ প্রকাশিত ডাটাসেটে ১৫ বিলিয়নের বেশি পাসওয়ার্ড রয়েছে।

২০২১ সালে চুরি করা পাসওয়ার্ডের যে ডাটাসেট প্রকাশ করা হয়েছিল, তা ২০০৯ সালে প্রকাশিত আরেকটি ডাটাসেটের ওপর ভিত্তি করে তৈরি করা হয়; যেখানে লাখ লাখ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর অ্যাকাউন্টের পাসওয়ার্ড ছিল।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page