April 28, 2026, 1:58 am
শিরোনামঃ
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শার উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর লাগতে পারে : মির্জা ফখরুল ইসলাম অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ : জ্বালানি মন্ত্রী নারায়ণগঞ্জে জেল খাটার অভিজ্ঞতা নিতে শিশু হত্যা ; ৬ জন আটক চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত ইরানে হাজারো মার্কিন অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের দাবি করলো আইআরজিসি ইসলামাবাদ সংলাপ ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

সারাদেশে নার্সারি পরিষ্কার রাখার নির্দেশ কৃষি মন্ত্রণালয়ের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সারাদেশে নার্সারিগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা ও সুপারিশ পাঠানো হয় কৃষি মন্ত্রণালয়ে।

সোমবার (৮ জুলাই) কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন-২ অধিশাখার উপসচিব ড. মো. হাতেম আলী স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয়ে পাঠানো এক সুপারিশে বলা হয়েছে, সারাদেশের নার্সারিগুলোতে পানি জমে যাতে মশার প্রজনন ঘটাতে না পারে সেজন্য নার্সারিগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা প্রদানের জন্য কৃষি মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর পত্র প্রেরণ করা যেতে পারে। এমতাবস্থায়, ডেঙ্গু রোগ প্রতিরোধে সারাদেশের নার্সারিগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

তার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আলোচনা শেষে সর্বসম্মতভাবে নিম্নবর্ণিত সুপারিশ করা হয়:

  • ডেঙ্গু রোগ প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানোর জন্য সব জেলা প্রশাসক এবং সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান বরাবর পত্র প্রেরণ করা।
  • সারাদেশের নার্সারিগুলোতে পানি জমে যাতে মশার প্রজনন ঘটাতে না পারে সেজন্য নার্সারিগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা প্রদানের জন্য কৃষি মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর পত্র প্রেরণ করা।
  • যুগ্মসচিব, উপজেলা/ইউনিয়ন পরিষদকে ডেঙ্গু নিধন কার্যক্রম পরিবীক্ষণের লক্ষ্যে গঠিত সেল-এ অন্তর্ভুক্ত করে বর্ণিত সেলটি পুনর্গঠন করা।
  •  ডেঙ্গু রোগ প্রতিরোধে মসজিদে নিয়মিত সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রাখার জন্য ইমামদেরকে নির্দেশনা প্রদানের জন্য ধর্ম মন্ত্রণালয় বরাবর পত্র প্রেরণ করা।
  • সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আঙিনা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা প্রদানের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বরাবর পত্র প্রেরণ করা।

আজকের বাংলা তারিখ



Our Like Page