August 15, 2026, 3:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

সরকারি কর্ম কমিশনের ওপর প্রচুর পরীক্ষার চাপ রয়েছে : পিএসসি চেয়ারম্যান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ওপর প্রচুর পরীক্ষার চাপ রয়েছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। তিনি বলেছেন, নন ক্যাডারের ক্ষেত্রে এমনও হয়েছে কোনো একটা ডিপার্টমেন্টে ১২০ ধরনেরও পদ রয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে আগারগাঁওয়ে কমিশনের অফিসে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এ কথা বলেন তিনি।

সোহরাব হোসাইন বলেন, সব প্রশ্ন যে আউট হয়েছে, এটা তদন্তের আগে আমি বলতে পারব না। হয়েছে এটাও বলতে পারবো না, হয়নি এটাও বলতে পারব না।

রেলওয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীদের সরকারি কর্ম কমিশনের সামনে বিক্ষোভ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তারা ১০ জন আমার সঙ্গে দেখা করেছেন। আমি তাদের সঙ্গে কথা বলেছি। ওদের আমি বুঝিয়ে বলেছি। আমাদের ওপর প্রচুর পরীক্ষার চাপ। নন ক্যাডারের ক্ষেত্রে এমনও হয়েছে কোনো একটা ডিপার্টমেন্টে ১২০ ধরনেরও পদ রয়েছে। ১২০ ধরনের পরীক্ষা নেওয়াটা আমরা কমিশনে বসে সহজিকরণ করেছি। পরীক্ষায় কমন একটা প্রশ্ন করে সবাইকে প্রাথমিকভাবে কমানো হয়েছে। তারপর তার বিষয়ে তাকে মূল্যায়ন করার জন্য ভাইভাতে দুইজন এক্সপার্ট রেখেছি। সেখানে কারো ক্ষতি বা লাভ হওয়ার কোনো সুযোগ নেই।

সাধারণত পরীক্ষাগুলো নিয়ে সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগের জন্য। এখন আপনাদের এখান থেকে প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ এসেছে, সেটা যদি সত্য হয় তাহলে ওই নামগুলো দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চাকরি থেকে অব্যাহতি সুপারিশ করবেন কিনা জানতে চাইলে বিপিএসসির চেয়ারম্যান বলেন, এটা আপনাকে আগেই বলেছি, এটা খুব কঠিন প্রশ্ন। এই মুহূর্তে আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ না করে বা কোনো বিধি-বিধান না দেখে এর উত্তর দেওয়া সম্ভব না। সামগ্রিক দিক বিবেচনা না করে ১২ বছর আগে যিনি চাকরি পেয়েছেন, তার বিরুদ্ধে যদি কোনো কিছু আসে সেটা আইন আদালতের পরামর্শ ছাড়া কারো পক্ষে বলা সম্ভব না। এটা এখনি বলা যাবে না।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page