August 14, 2026, 7:02 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

চলতি বছর যুক্তরাষ্ট্রে তিন শতাধিক গুলির ঘটনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি বছরের জানুয়ারিতে শিকাগোর শহরতলিতে তিনটি পৃথক স্থানে গুলি চালিয়ে ৮ জনকে হত্যা করেছিল এক হামলাকারী। চলতি বছর এখন পর্যন্ত মার্কিন মুলুকে বন্দুকধারীর তাণ্ডবের অন্যতম প্রথম বড় ঘটনা ছিল সেটি। তবে সেই শুরু বা শেষ নয়। রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের প্রথম ছয় মাসেই যুক্তরাষ্ট্রে তিন শতাধিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

আর স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী অর্থাৎ দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপরই হামলা হয়েছে নির্বাচনী জনসভায়। সেই ঘটনায় হামলাকারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। রক্তাক্ত হয়েছেন ট্রাম্প।

রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত আমেরিকায় ৩০২টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সব মিলিয়ে ৩৯০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২১৬ জন। এরপর জুলাই মাসেও ট্রাম্পের ওপরে হামলার ঘটনাসহ ৩৪টি গুলির ঘটনা ঘটেছে আমেরিকায়। এসব ঘটনায় প্রায় হারিয়েছেন মোট ৩২ জন। এর মধ্যে সবচেয়ে বড় হামলাটি হয়েছিল কেন্টাকির ফ্লোরেন্সে। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৫ জন।
এদিকে গত ১০ জুলাই ক্যালিফোর্নিয়ার আলামেডায় এক বন্দুক হামলায় মৃত্যু হয়েছিল ৪ জনের। এই অবস্থায় ১৩ জুলাই পর্যন্ত চলতি বছর আমেরিকায় গুলির ঘটনায় মারা গেছেন ৪২২ জন। আর এখন পর্যন্ত গুলির ঘটনা ঘটেছে ৩৩৬টি।

প্রসঙ্গত, আমেরিকায় প্রায় নিয়মিত বন্দুক হামলার ঘটনা সামনে আসে। প্রতিবছরই এই ধরনের ঘটনায় কয়েকশ মানুষের মৃত্যু হয়। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ৬৩২টি গুলির ঘটনা ঘটেছিল। ২০২২ সালে সে সংখ্যা ছিল ৬৪৭টি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page