August 14, 2026, 6:15 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

কোটা সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে আমরা একমত : আইনমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল বলেছেন, আমরা কোটা সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে একমত।

আজ দুপুরে জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন আইনমন্ত্রী।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, পিতৃতুল্য নাগরিক হিসেবে আমি তাদের আহ্বান ও অনুরোধ করছি আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করতে।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে আইনের শাসন আছে। আদালতে যখন কোন প্রশ্ন আসে তখন তা আদালতেই নিষ্পত্তি হয়। কোটা বিষয়ে যখন মামলাটির শুনানি শুরু হবে তখন সরকার পক্ষ কোটা বিষয়ে সংস্কারের প্রস্তাব দেবে। আদালতেই তা নিষ্পত্তি হবে। তিনি বলেন, ২০১৮ সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিল করে দিয়েছিলেন। কোটা বাতিলের ওই পরিপত্রের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সন্তানরা হাইকোর্টের রিট পিটিশন দায়ের করে। এই মামলায় শিক্ষার্থীরা পক্ষভুক্ত হয়নি। এই রিটে রায়ের পর কোমলমতি শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে। এটি আদালতে বিচারাধীন থাকায় আমরা তাদেরকে মামলায় পক্ষভুক্ত হবার আহ্বান জানাই। শিক্ষার্থীদের পক্ষ থেকে আদালতে পক্ষভুক্ত হয়ে আবেদন দায়ের করা হয়েছে।
আমরা শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করতে অনুরোধ করেছি।
সরকার কি আদর্শিকভাবে কোটা সংস্কারের পক্ষে যাচ্ছে কি-না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, মামলাটি আদালতে আছে। তাও সর্বোচ্চ আদালতে। আদালতে যখন মামলার শুনানি শুরু হবে সরকার পক্ষ কোটার ব্যাপারে একটা প্রস্তাব দেবে। আমার মনে হয় আমরা যেহেতু সংস্কারের পক্ষে কোটা সংস্কার করার জন্য প্রস্তাব দেব। সেজন্য আপনারা বলতে পারেন আমরা (সরকার) কোটা সংস্কারের পক্ষে।
মন্ত্রী আরও বলেন, আন্দোলনকারীদের সাথে আমরা বসব, তারা যখনই বসবে আমরা রাজি আছি। আজকে বসলেও আমরা বসবো।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page