August 14, 2026, 5:18 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

কোটা আন্দোলনে সমর্থন জানিয়ের বিক্ষোভ ; ৫৭ বাংলাদেশিকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দিলো আরব আমিরাত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে যংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দিয়েছে আমিরাতের আদালত।

এপির খবরে বলা হয়েছে, গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতজুড়ে বেশ কয়েকটি রাস্তায় ‘দাঙ্গা উসকে দেওয়ার জন্য’ অভিযুক্ত করে ৩ বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপর ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আমিরাত নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, আদালত একজন সাক্ষীর কথা শুনেছে, যিনি নিশ্চিত করেছেন, আসামিরা বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় বৃহৎ আকারে মিছিলের সমাবেশ করেছে।

যদিও আদালত-নিযুক্ত একজন আইনজীবী বলেছেন, সমাবেশগুলোতে কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল না। তাদের বিরুদ্ধে প্রমাণগুলোও অপর্যাপ্ত ছিল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এ ঘটনায় নিন্দা জানিয়েছে। আমিরাতে প্রতিবাদ করা কার্যকরভাবে অবৈধ। দেশটিতে বাংলাদেশিরা তৃতীয় বৃহত্তম প্রবাসী গোষ্ঠী।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page