August 14, 2026, 5:23 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

সরকারি কাজে বাধা ও ক্ষতি সাধনের অভিযোগে দায়েরকৃত মামলায় জামায়াত নেতা তাহেরসহ ৭ জন রিমান্ডে 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   সরকারি কাজে বাধা ও ক্ষতি সাধনের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মো. তাহেরসহ ৭ জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডভুক্ত অপর আসামিরা হলেন- ড্যাবের সাবেক সভাপতি ডা. মো. সালেহ উদ্দিন সাঈদ (৫৯), জামায়াতের শ্যামপুর থানা সেক্রেটারি মো. কামরুল আহসান রিপন (৫০), জামায়াত নেতা আলহাজ মো. মোবারক হোসেন (৭৩), মোহাম্মদ আলী (৪৫) ও মেহেদী হাসান (২২)।
আজ বুধবার তাদের আদালতে হাজির করে পুলিশ।  এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসি’র পুলিশ পরিদর্শক এসএম রাইসুল ইসলাম।
অপর দিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে আসামিদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাদের ধানমন্ডি থানার নাশকতার মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২০ জুলাই চলমান কোটা বিরোধী আন্দোলনের ইস্যুকে পুঁজি করে দুষ্কৃতকারীরা পূর্ব পরিকল্পিতভাবে ধানমন্ডি থানা এলাকায় লাঠি সোঠা ও ইট পাটকেলসহ অবস্থান করে আইন-শৃংখলা পরিস্থিতি অবনতি ঘটায়। আনুমানিক ৩ শ’ থেকে ৪ শ’ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী সাতমসজিদ রোডস্থ শংকর বাসস্ট্যান্ডে রাস্তার উভয় পাশে বেআইনি জনতাবদ্ধ হয়ে রাস্তার মাঝখানের আইল্যান্ডের ১৫৫টি লোহার রেলিং ল্যাম্পপোস্ট এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনায় অতর্কিত আক্রমন করে একটি গাড়ী ভাংচুর ও একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় ধানমন্ডি থানার এমআই কামরুল ইসলাম বাদি হয়ে একটি মামলা করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page