অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ খুলেছে সব ধরনের অফিস। নির্ভয়ে ঘর থেকে বের হয়ে অফিসে যাচ্ছেন নগরবাসী। গত কয়েকদিনের বন্দিদশা থেকে বের হয়ে কাজে যোগ দিতে পারায় জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে। সাধারণ মানুষ বলছে, আন্দোলনের মধ্যে গত কয়েকদিন রাজধানীতে যে দৃশ্য সৃষ্টি হয়েছিল তা ছিল ভয়ংকর। মানুষ ঘর থেকে রাস্তায় বের হতে ভয় পাচ্ছিল। দুষ্কৃতকারীরা যেভাবে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, তা কিছুতেই গ্রহণযোগ্য নয়। সরকার পরিস্থিতি বিবেচনায় কারফিউ জারি করার মাধ্যমে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।