April 12, 2026, 11:06 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

অতীতের যেকোনো সময়ের তুলনায় দুর্বল ইসরাইল : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়া সফররত ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ফিলিস্তিন ও লেবাননের জনগণের ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগ্রাম এই দখলদার সরকারকে অতীতের যেকোনো সময়ের তুলনায় দুর্বল করে ফেলেছে।

তিনি গতকাল (বুধবার) দামেস্কে মহানবী (সা.)-এর নাতনী হজরত জয়নাব সালামুল্লাহি আলাইহার মাজার প্রাঙ্গণে সমবেত সিরিয়ার একদল জনতা ও কর্মকর্তার উদ্দেশে ভাষণ দেয়ার সময় এ মন্তব্য করেন।

রায়িসি বলেন, ফিলিস্তিনি জনগণের ইন্তিফাদা আন্দোলন গোটা পরিস্থিতি বদলে দিয়েছে এবং ৩৩ দিনের যুদ্ধে লেবাননের হিজবুল্লাহর বিজয়ের ফলে ইহুদিবাদী সরকার যেকোনো সময়ের চেয়ে দুর্বল ও প্রতিরোধ যোদ্ধারা যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী হয়েছে।

সিরিয়ার ওপর ২০১১ সালে চাপিয়ে দেয়া সহিংসতা ও সন্ত্রাসবাদের প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট রায়িসি বলেন, ১২ বছর ধরে শত্রুরা সিরিয়ার ওপর তাকফিরি সন্ত্রাসবাদ চাপিয়ে দিয়েছিল। আমেরিকা, ইসরাইল ও তাকফিরি গোষ্ঠীগুলো এই ১২ বছরে সিরিয়াকে ধ্বংস করে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু সিরিয়া আজ একটি শক্তিশালী দেশ হিসেবে দাঁড়িয়ে আছে। সব ধরনের ষড়যন্ত্র পেছনে ফেলে বন্ধুপ্রতীম দেশগুলোর সহযোগিতায় সিরিয়া সামনের দিকে এগিয়ে যাবে বলে ইরানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page