April 4, 2026, 10:20 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

অধিকৃত অঞ্চলগুলোর প্রাকৃতিক সম্পদের মালিক ফিলিস্তিনি জনগণের ; জাতিসংঘে প্রস্তাব পাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতিসংঘের সাধারণ পরিষদের অর্থনৈতিক বিষয়ক কমিটি ইসরাইল অধিকৃত অঞ্চলগুলোর প্রাকৃতিক সম্পদের ওপর ফিলিস্তিনি জনগণের স্থায়ী সার্বভৌমত্ব সম্পর্কিত একটি প্রস্তাব অনুমোদন করেছে।

মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অর্থনৈতিক ও আর্থিক বিষয়ক কমিটি একটি প্রস্তাব অনুমোদন করেছে যা ইসরাইল অধিকৃত অঞ্চলগুলোর প্রাকৃতিক সম্পদের ওপর ফিলিস্তিনি জনগণের স্থায়ী সার্বভৌমত্বের উপর জোর দেয়।

এই প্রস্তাবে ইহুদিবাদী ইসরাইলকে ওই সম্পদ লুণ্ঠন বন্ধ করারও আহ্বান জানানো হয়েছে।

জি-৭৭ ও চীন জোটের উদ্যোগে এই প্রস্তাবটি পেশ করা হয়েছিল এবং ইউরোপীয় ইউনিয়নসহ কানাডার সকল সদস্য রাষ্ট্রের ইতিবাচক ভোট মিলিয়ে ১৫২ ভোটের বিপুল সংখ্যাগরিষ্ঠ রায়ে গৃহীত হয়েছে।

অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, মাইক্রোনেশিয়ার ফেডারেটেড স্টেটস, পাপুয়া নিউ গিনি, পালাউ, প্যারাগুয়ে, আর্জেন্টিনা এবং ইহুদিবাদী ইসরাইলসহ মাত্র আটটি দেশ এর বিরোধিতা করে এবং ১২টি দেশ ভোটদানে বিরত থাকে।

প্রস্তাবটিতে জোর দেওয়া হয়েছে যে যুদ্ধকালীন বেসামরিক ব্যক্তিদের সুরক্ষা সম্পর্কিত জেনেভা কনভেনশন এবং অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের ক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রযোজ্য হবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page