September 26, 2026, 10:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। শুক্রবার এক টেলিফোন আলাপে দুই নেতা এই আহ্বান জানান বলে ক্রেমলিন নিশ্চিত করেছে।

এক মাসেরও বেশি সময় আগে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূত্রপাত হয়। এই সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে, যা বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার সৃষ্টি করেছে এবং বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের ওপর প্রভাব ফেলছে।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই নেতা অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন। তারা এমন একটি শান্তিপূর্ণ সমঝোতার ওপর জোর দিয়েছেন যা এ অঞ্চলের সব রাষ্ট্রের বৈধ স্বার্থ রক্ষা করবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আলোচনায় উঠে এসেছে যে, এই ভয়াবহ সামরিক সংঘাত শুধু আঞ্চলিক নয়, বরং বিশ্বজুড়ে জ্বালানি, বাণিজ্য ও লজিস্টিকস খাতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।’

পুতিন এবং এরদোয়ান কৃষ্ণসাগর অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার গুরুত্ব নিয়েও আলোচনা করেন। এ সময় ক্রেমলিন অভিযোগ করে যে, ইউক্রেন রাশিয়া ও তুরস্কের মধ্যে সংযোগকারী গ্যাস পাইপলাইন লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে।

পাইপলাইন পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানিয়েছে, গত বৃহস্পতিবার রাশিয়ার দক্ষিণাঞ্চল ও তুরস্কের মধ্যে সংযোগকারী ‘তুর্কস্ট্রিম’ গ্যাস পাইপলাইনে ইউক্রেনের একটি ড্রোন হামলা রুখে দিয়েছে রুশ বাহিনী। হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং সার্বিয়াসহ ইউরোপের বেশ কিছু দেশ এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস পেয়ে থাকে।

রাশিয়া দাবি করেছে যে, ইউক্রেন গত মার্চ মাসসহ বেশ কয়েকবার এই পাইপলাইনে হামলার চেষ্টা করেছে। অন্যদিকে, প্রায় চার বছর ধরে চলা যুদ্ধে রাশিয়ার আর্থিক সক্ষমতা কমিয়ে দিতে ইউক্রেনও রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে পাল্টা আঘাত করে আসছে।

২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে রুশ হামলার কারণে দেশটির লাখ লাখ মানুষ বিদ্যুৎ ও তাপ সংযোগহীন অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page