August 13, 2026, 7:22 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

অধিকৃত ৪ ইউক্রেনীয় অঞ্চলেও হবে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অধিকৃত চারটি ইউক্রেনীয় অঞ্চলেও ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মস্কো। ইউক্রেনের কাছ থেকে দখল করা ওই অঞ্চলগুলোকে গত বছর নিজেদের সঙ্গে যুক্ত করে রাশিয়া। আলজাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী বছরের মার্চে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনেই ইউক্রেনের কাছ থেকে অধিকৃত দোনেৎস্ক, লুগানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনের মানুষ ভোট দেবেন।

নির্বাচন কমিশনের ভাইস প্রেসিডেন্ট নিকোলে বুলায়েভ বলেছেন, ওই চার অঞ্চলে ভোটগ্রহণের সিদ্ধান্তটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। তবে এই অঞ্চলগুলোতে রাশিয়া এখনো পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৫ থেকে ১৭ মার্চ- এই তিন দিন রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন পুতিনের সমালোচকরা। বিরোধী দলের বেশির ভাগ নেতাকর্মীকে জেলে ঢুকিয়ে কিংবা নির্বাসনে রেখে পঞ্চম মেয়াদে নির্বাচিত হতে পুতিন বড় কোনো চ্যালেঞ্জের মুখে পড়বেন না বলে দাবি তাদের।

পাঁচটি দলকে স্বাক্ষর সংগ্রহ ছাড়াই আসন্ন নির্বাচনে প্রার্থী দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এই দলগুলো পুতিনকে ও ইউক্রেনে সামরিক রাশিয়ার অভিযানকে সমর্থন করে। এদিকে, বেশ কিছুদিন ধরেই নিজেদের অঞ্চলে

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন করার প্রচেষ্টার নিন্দা জানিয়ে আসছে ইউক্রেন। আন্তর্জাতিক মহলকে এর বিরোধিতা করার আহ্বান জানিয়েছে কিয়েভ।

রাশিয়া এর আগেও ইউক্রেনের কাছ থেকে দখল করা অঞ্চলে নির্বাচন করেছে। তবে এসব নির্বাচন বরাবরই কিয়েভ ও পশ্চিমা দেশগুলো প্রত্যাখ্যান করেছে। গত সেপ্টেম্বরে দখল করা ইউক্রেনের চারটি অঞ্চলে স্থানীয় কর্মকর্তাদের নির্বাচিত করতে ভোটের আয়োজন করেছিল রাশিয়া।

এক বছর আগে, ওই অঞ্চলগুলোকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার জন্য একটি গণভোটও অনুষ্ঠিত হয়েছিল।

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপকে ছিনিয়ে নিয়ে নিজেদের ভূমির সঙ্গে যুক্ত করেছিল রাশিয়া। সেখানে ২০১৮ সালে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page