September 30, 2026, 8:27 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

অনির্দিষ্টকাল যুদ্ধ চললেও প্রতিরোধ ফ্রন্ট নির্মূল হবে না : ভিডিও বার্তায় আবু হামজার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল গাজায় যত দীর্ঘমেয়াদি যুদ্ধই চালাক না কেন এটি গাজা-ভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলোকে নির্মূল করতে পারবে না। ইসলামি জিহাদের সামরিক বাহিনী আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা গতরাতে এক ভিডিও বার্তায় এ সতর্কবাণী উচ্চারণ করেন।

তিনি বলেন, “প্রতিরোধ ফ্রন্টকে নির্মূলের ইসরাইলি লক্ষ্য কোনোদিন অর্জিত হবে না তা সে যুদ্ধ যতই প্রলম্বিত হোক।” গত ৭ অক্টোবর গাজার প্রতিরোধ ফ্রন্টগুলো ইসরাইলের অভ্যন্তরে ঢুকে আল-আকসা তুফান অভিযান চালানোর পর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল। দখলদার সেনাদের পাশবিক হামলায় এ পর্যন্ত ২৩,২১০ গাজাবাসী নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু।

হামাস’সহ গাজা-ভিত্তিক প্রতিরোধ সংগঠনগুলোকে নির্মূল করার পাশাপাশি গাজার ২৩ লাখ অধিবাসীকে এই উপত্যকা থেকে বিতাড়িত করার চেষ্টা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। এ সম্পর্কে আবু হামজা বলেন, “গাজাবাসীকে বিতাড়িত করার যে বেপরোয়া চেষ্টা চলছে ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধ ফ্রন্ট তার চেয়ে শক্তিশালী।” আল-কুদস ব্রিগেডের মুখপাত্র বলেন, “ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইহুদিবাদী জনগণকে গাজায় ফেরার মিথ্যা আশ্বাস দিচ্ছেন।” ২০০৫ সালে গাজা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছিল তেল আবিব।

আবু হামজা আরো বলেন, যুদ্ধক্ষেত্রের বাস্তবতা মেনে নিয়ে নেতানিয়াহুকে অনিচ্ছা সত্ত্বেও অচিরেই গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে। ইসরাইলি বাহিনী গাজায় ঐতিহাসিক পরাজয়ের সম্মুখীন বলেও তিনি মন্তব্য করেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page