September 30, 2026, 7:26 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

অবরুদ্ধ গাজায় ইসরাইলি সেনা নিহতের সংখ্যা বেড়েই চলেছে

মেডিক্যাল ইউনিটের রিজার্ভ সেনা এলকানা নিউল্যান্ডার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে যুদ্ধক্ষেত্রে ইহুদিবাদি ইসরাইলের আরো এক সেনা নিহত হয়েছে। ইসরাইলের দখলদার বাহিনী ঘোষণা করেছে যে, গতকাল (মঙ্গলবার) ৯৯ ডিভিশনের কম্ব্যাট মেডিক্যাল ইউনিটের রিজার্ভ সেনা এলকানা নিউল্যান্ডার মারা যায়।

ইসরাইলের স্বীকারোক্তি মতে- নিউল্যান্ডারের মৃত্যুর মধ্য দিয়ে এ পর্যন্ত গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে ১৮৬ জন দখলদার সেনা নিহত হয়েছে। তবে গাজার প্রতিরোধকামী সংগঠনগুলো বলছে, তাদের হামলায় ইসরাইলের আরো বেশি সেনা মারা গেছে। গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলের সর্বমোট ৫২০ জন সেনা ও ৬০ জন পুলিশ নিহত হয়েছে বলে তেল আবিব স্বীকার করেছে।

এদিকে, গতকাল মধ্য গাজায় ইহুদিবাদীদের ইফতাচ ব্রিগেডের আরেক সেনা মারাত্মকভাবে আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

অন্যদিকে, গাজায় যুদ্ধ করতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের খ্যাতনামা নায়ক ইদান আমেদি মারাত্মকভাবে আহত হয়ে এখন হাসপাতালে শয্যাশায়ী। জীবনে প্রথম যুদ্ধ করতে গিয়েই সে মারাত্মকভাবে আহত হয়েছে। এর আগে ইসরায়েলের একটি সিরিয়ালে একজন সেনার ভূমিকায় অভিনয় করে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল আমেদি। ওই সিরিয়ালে গাজা ও পশ্চিম তীরে বহু অভিযানের সফল নেতৃত্ব দেয় আমেদি। কিন্তু বাস্তব জীবনে যুদ্ধে গিয়েই সে আহত হয়েছে। কুর্দি বংশোদ্ভুত আমেদি একজন সঙ্গীতশিল্পী ও লেখক হিসেবেও পরিচিত।

আজকের বাংলা তারিখ



Our Like Page