September 8, 2026, 8:43 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

অবরুদ্ধ গাজার ইন্দোনেশিয়ান হাসপাতাল ৪ ঘণ্টার মধ্যে খালি করতে ইসরায়েলের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার ইন্দোনেশিয়ান হাসপাতাল ৪ ঘণ্টার মধ্যে খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ওই হাসপাতালে অবস্থানরত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বার্স এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ওই হাসপাতালে থাকা লোকজনকে চার ঘণ্টার মধ্যে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার।

তিনি আল জাজিরাকে জানিয়েছেন যে, গাজার উত্তরাঞ্চলে অবস্থিত ওই হাসপাতালের প্রায় সবদিক থেকেই বোমা হামলা চালানো হচ্ছে। গাজায় ইসরায়েলের সিরিজ বিমান হামলায় প্রতিদিনই শত শত মানুষ প্রাণ হারাচ্ছে।

সেখানে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় দীর্ঘ হচ্ছে লাশের সারি। প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছে নারী এবং শিশুরাও। বর্বর এই হামলা থেকে বাদ যাচ্ছে না মসজিদ, স্কুল বা হাসপাতাল।

গাজার দক্ষিণাঞ্চলে অবস্থিত খান ইউনিসের পূর্ব দিকে পাঁচটি বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও বেশ কয়েকজন। মধ্য গাজার দেইর আল বালাহ শহরের একটি অ্যাপার্টমেন্ট এবং আরও দুটি বাড়িতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানেও বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে।

এর আগে গাজার নিয়ন্ত্রণে থাকা হামাসের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি জানিয়েছেন, বুধবার সকালে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে হামলার ঘটনায় নিহত ৫২ জন একই পরিবারের সদস্য।

তিনি বলেন, জাবালিয়া শরণার্থী শিবিরে কাদুরা পরিবারের ৫২ জন প্রাণ হারিয়েছেন। তিনি আরও বলেন, আমার কাছে নিহতদের নামের তালিকা রয়েছে। ওই পরিবারের দাদা থেকে শুরু করে তাদের নাতি-নাতনি সবাই নিহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page