October 27, 2026, 4:01 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

অবরুদ্ধ গাজা উপত্যকায় বৃষ্টির মতো বোমা ছুড়ছে ইসরায়েলি বিমানবাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহতভাবে বৃষ্টির মতো বোমা ছুড়ছে ইসরায়েলি বিমানবাহিনী। এছাড়া সঙ্গে ড্রোন ব্যবহার করেও সেখানে হামলা চালানো হচ্ছে।

শনিবার (৭ অক্টোবর) সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালানোর পর— প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে গাজা উপত্যকায় বোমা হামলা চালানো শুরু করে ইসরায়েল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় বোমা হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান।

গাজায় অবস্থানরত আল জাজিরার সাংবাদিক তারিক আবু আজম অব্যাহত হামলার ব্যাপারে বলেছেন, ‘গাজার আকাশ এখন ইসরায়েলি যুদ্ধবিমান এবং ড্রোন দিয়ে পূর্ণ। গাজা উপত্যকার কিছু শহর— বিশেষ করে বেইত হানোনে এক ঘণ্টারও বেশি সময় ধরে অব্যাহতভাবে বোমা ছোড়া হচ্ছে।’

আল জাজিরার এ সংবাদিক জানিয়েছেন, ইসরায়েলিদের বোমা হামলায় ঠিক কতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন সেটি নিশ্চিত নয়। কারণ স্বাস্থ্যকর্মীরা আহতদের কাছে যেতে পারছেন না। তিনি আরও জানিয়েছেন, ইসরায়েল গাজায় সম্ভবত ‘স্ক্রোচড আর্থ’ কৌশল অবলম্বন করছে। এরমাধ্যমে অব্যাহত বোমা হামলা চালিয়ে নির্দিষ্ট স্থানের সবকিছু ধসিয়ে দেওয়া হয়। স্থল হামলার রাস্তা পরিষ্কার করতে ইসরায়েল এ কৌশল অবলম্বন করছে।

এছাড়া হামাসও ইসরায়েলকে লক্ষ্য করে আরও রকেট ছুড়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনী যে কোনো সময় স্থল হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ গাজার কাছে ইতিমধ্যে তারা ১ লাখ রিজার্ভ সেনা জড়ো করেছে। সূত্র: আল জাজিরা

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page