April 13, 2026, 7:27 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

অবরোধে নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরোধে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শাহ্ সিমেন্টের পার্কিং করা কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৯টায় ফতুল্লার কায়েমপুর এলাকায় জেলা রেজিস্ট্রি অফিসের সামনে এঘটনা ঘটে।
কাভার্ড ভ্যানের চালক জিল্লুর রহমান জানান, শাহ্ সিমেন্ট কারখানার নিজস্ব (ঢাকা মেট্রো-উ ১১-১৫০৮) কাভার্ডভ্যান সিমেন্ট নরসিংদী নামিয়ে আবার কারখানায় আসার পথে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রি অফিসের সামনে ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এতে সড়কের পাশে গাড়ি পার্কিং করে মিস্ত্রীর খোঁজ করছিলাম। তখন আমার গাড়ির সামনে একটি মাইক্রো এসে পার্কিং করে। এসময় পিছন থেকে ৬/৭ জন লোক দৌড়ে এসে আমার গাড়িতে আগুন দিয়ে সামনের মাইক্রোতে উঠে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, কাভার্ড ভ্যানে আগুন দিয়ে কালো রংয়ের নোয়া মাইক্রো যোগে যখন দুর্বৃত্তরা পালিয়ে যাচ্ছিল তখন আমাদের পুলিশের একটি টিম তাদের ধাওয়া করে। এসময় পথিমধ্যে দুর্বৃত্তরা মাইক্রো থেকে লাফিয়ে পালিয়ে যায়। তখন চালকসহ মাইক্রোটিকে পুলিশ আটক করে। চালককে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page