April 12, 2026, 9:03 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী করবে ইরান-সৌদি আরব : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের যে উদ্যোগ নেয়া হয়েছে তা এখন আর নিছক ‘কৌশলগত চুক্তির’ মধ্যে সীমাবদ্ধ নেই বরং উভয় দেশ নিজেদের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী করতে সম্মত হয়েছে।

এক সাক্ষাৎকারে একথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

তিনি বলেন, ইরানের বর্তমান প্রশাসনের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। এ কারণেই ইরান কয়েক মাস ধরে সৌদি আরবের সঙ্গে বাগদাদ ও ওমানে নিরাপত্তা আলোচনা চালিয়ে গেছে।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, শেষ পর্যন্ত চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সৌদি আরব সফরে একটি শক্তিশালী রোডম্যাপ উত্থাপিত হয়।এর ফলে চীনা মধ্যস্থতায় সিদ্ধান্তকারী পদক্ষেপ নিয়ে তেহরান ও রিয়াদের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ চূড়ান্ত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা এই উদ্যোগকে নিছক ট্যাকটিক্যাল চুক্তি বলে মনে করছি না।”

গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় কয়েকদিনের নিবিড় আলোচনা শেষে সৌদি আরব ও ইরান নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন ও পরস্পরের দেশে রাষ্ট্রদূত নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়।২০১৬ সালের জানুয়ারি মাসে প্রখ্যাত সৌদি শিয়া আলেম শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জের ধরে তেহরান ও রিয়াদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছিল।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page