November 2, 2026, 12:25 pm
শিরোনামঃ
ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার ইরানের হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় ইসরায়েল মধ্যপ্রাচ্য অঞ্চল পরাশক্তিদের শক্তি প্রদর্শনের মাঠ হওয়া উচিত নয় : চীনের প্রেসিডেন্ট জেলেনস্কি ফোন করলে আমি কথা বলব : পুতিন যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা
এইমাত্রপাওয়াঃ

অর্থনৈতিক কূটনীতি বাড়াতে চায় ভারত-অস্ট্রেলিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দুই দেশের বিভিন্ন খাতে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চলতি বছরই একটি বিস্তৃত চুক্তি স্বাক্ষর করছে ভারত এবং অস্ট্রেলিয়া। শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

সংবাদ সম্মেলনে অ্যান্থনি অ্যালবানিজ বলেন, ‘বিভিন্ন খাতে সহযোগিতামূলক সম্পর্ক বাড়াতে বিস্তৃত আলোচনা হয়েছে আমাদের। পরিবেশবান্ধব বিভিন্ন প্রকল্প, সৌরবিদ্যুৎ ও হাইড্রোজেন প্রকল্প নিয়ে চলতি বছরই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের চেষ্টা করব আমরা। এই ব্যাপারটিকে আমরা উভয়ই গুরুত্ব দিচ্ছি এই কারণে যে— জীবাশ্ম জ্বালানি পরিবেশের জন্য হুমকি স্বরূপ।’

সম্ভাব্য সেই চুক্তিতে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষার মতো ব্যাপারগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে উল্লেখ করা থাকবে বলেও জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন চলতি বছরেই দক্ষিণ ভারতের মালাবার উপকূলে যৌথ সামরিক মহড়া আয়োজনের ব্যাপারেও আলোচনা হয়েছে।

‘এই সফরের ভারত ও অস্ট্রেলিয়ার পারস্পরিক সম্পর্কের মধ্যে যতখানি অগ্রগতি হয়েছে, তাকে আমি স্বাগত জানাচ্ছি।’

গত ৮ মার্চ চার দিনের এক সরকারি ভারতে আসেন অ্যান্থনি অ্যালবানিজ। সেদিন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের রাজধানী আহমেদাবাদে এসে পৌঁছান তিনি।

ভারত সফরের আগেই এই সফরকে ‘গুরুত্বপূর্ণ’বলে মন্তব্য করেছিলেন অ্যালবানিজ। তিনি আরও বলেছিলেন, ‘ভারতে একটি ব্যাবসায়িক প্রতিনিধিদল নিয়ে যাচ্ছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সফর হবে। সংস্কৃতি, অর্থনীতি নিরাপত্তা…অর্থাৎ দু’দেশের সম্পর্কের উন্নতি এবং সহযোগিতার ক্ষেত্র বাড়ানোই আমাদের মূল লক্ষ্য।’

গত বছর উভয় দেশ মুক্ত বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি করেছিল। সেই চুক্তিটির নাম ইকোনোমিক কো অপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট।

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page