March 8, 2026, 8:32 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করতে চাওয়া রাষ্ট্রদ্রোহিতা :  শ ম রেজাউল করিম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় যেতে চাওয়া রাষ্ট্রদ্রোহিতা বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  শ ম রেজাউল করিম।
তিনি আজ রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের ১১তম দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান।
শ ম রেজাউল বলেন, অসাংবিধানিক উপায়ে যারা ক্ষমতায় আসতে চায়- তারা সংবিধানের ৭(ক) অনুচ্ছেদ লঙ্ঘন করতে চায়। এ অনুচ্ছেদ লঙ্ঘন করা মানে রাষ্ট্রদ্রোহিতা। দেশে সংবিধানের বিকল্প কোন আইন নেই।
তিনি বলেন,  নির্বাচনের জন্য দেশের সর্বোচ্চ আইন সংবিধান আছে। সংবিধানে লেখা আছে নির্বাচন কিভাবে হবে। নির্বাচন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে যত সহায়তা দেওয়া দরকার, সেটা দেবে সরকারের নির্বাহী বিভাগ। দেশের সংবিধান পরিপন্থী কোন প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ নেই।
মন্ত্রী আরো বলেন, কেউ অন্য কোন উপায়ে পেছনের গলি থেকে ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে পারেন, বিদেশ থেকে কে কী বলে সেটা নিয়ে আপ্লুত থাকতে পারেন, কিন্তু এসব করে লাভ নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে এখানকার রাজনীতি নির্ধারণ হবে।
শ ম রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ আবারও অন্ধকারের বাংলাদেশে পরিণত হবে। শেখ হাসিনা না থাকলে উৎপাদন ক্ষমতা ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ভঙ্গুর অবস্থায় পড়বে।
দেশের প্রতিটি খাতের বিশেষ করে মৎস্য ও প্রাণিখাতের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ- করে তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ চাইলে, মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ চাইলে- আগামী পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়ার দেশ চাইলে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষাসহ রাষ্ট্রীয় ম্যান্ডেট প্রতিপালনে সক্ষম বাংলাদেশ চাইলে বঙ্গবন্ধু কন্যা  শেখ হাসিনার মতো ক্রাইসিস ম্যানেজার এবং উন্নয়নের জাদুকর আবারও দরকার।
বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের সভাপতি ড.  মো. নুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন ও  প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)  ডা. রেয়াজুল হক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের ডিন অধ্যাপক ড. ছাজেদা আখতার।
এতে  স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের মহাসচিব ড. অসীম কুমার দাস এবং  মূল প্রবন্ধ উপস্থাপন করেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ড. শরীফ আহমেদ চৌধুরী।
এর আগে মন্ত্রী বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page