September 6, 2026, 5:53 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনা প্রস্তুত করছে পেন্টাগন। এতে খার্গ দ্বীপ এবং হরমুজ প্রণালীর কাছাকাছি উপকূলীয় এলাকায় হামলার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও কোনো মোতায়েনের অনুমোদন দেননি বলে শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য স্থল অভিযান পূর্ণাঙ্গ নয়। বরং এতে বিশেষ বাহিনী ও নিয়মিত পদাতিক সেনাদের নিয়ে সীমিত পরিসরে অভিযান চালানো হবে। বিষয়টি নিশ্চিত করতে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করা হয়েছে।

শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘স্থল সেনা ছাড়াই আমরা আমাদের সব লক্ষ্য অর্জন করতে পারি।’

তবে ওয়াশিংটন পোস্ট জানায়, পরিকল্পনা অনেক দূর এগিয়েছে।

একজন কর্মকর্তা বলেন, ‘এটি শেষ মুহূর্তের পরিকল্পনা নয়।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page