November 6, 2026, 6:04 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

ইরান যুদ্ধ বন্ধের পথ খুঁজতে পাকিস্তানে আলোচনায় বসছে সৌদি-তুরস্ক-মিসর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত নিরসনে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জরুরি বৈঠকে বসছেন তিন মুসলিম প্রধান দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি আরব, তুরস্ক ও মিসরের এই উচ্চপর্যায়ের আলোচনা আজ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যের শক্তিশালী এই দেশগুলো এমন এক সময়ে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে, যখন ইরানে সম্ভাব্য স্থল হামলার আশঙ্কায় প্রায় সাড়ে তিন হাজার মেরিন সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকাল শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত শুরুর পর থেকে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অস্থিরতা দেখা দেয়। এর প্রতিবাদে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ বন্ধ করে দিলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে। একদিকে যখন কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে।

এদিকে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত করে গতকাল আনুষ্ঠানিকভাবে এই লড়াইয়ে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের নিয়ন্ত্রণে থাকা লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ১২ শতাংশ জ্বালানি তেল সরবরাহ হয়। এখন হুতিরা যদি এই নৌপথ বন্ধ করে দেয়, তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ার শঙ্কা রয়েছে।

ইসলামাবাদের এই বৈঠক থেকে যুদ্ধবিরতি বা উত্তেজনা প্রশমনের কোনো কার্যকর রূপরেখা আসে কি না, সেদিকেই এখন তাকিয়ে আছে বিশ্ব সম্প্রদায়।

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page