October 3, 2026, 6:00 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

অস্ট্রেলিয়ার ঝড়ের আঘাতে বিদ্যুত বিচ্ছিন্ন ১ লক্ষ ১০ হাজার ঘরবাড়ি ; ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে বড়দিনের রাতে বজ্রবৃষ্টি এবং শক্তিশালী ঝড়ের আঘাতে ১১০,০০০ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ে একটি গাছ ভেঙ্গে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। মঙ্গলবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

বিদ্যুৎ কোম্পানি এনাজেক্স জানিয়েছে, কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেন এবং গোল্ড কোস্ট অঞ্চলে শক্তিশালী ঝড়ের আঘাতে বহু মানুষ বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আপডেট বার্তায় বলা হয়েছে, ‘বিদ্যুৎ ব্যবস্থা এমনভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যে, তা দ্রুত পুন:স্থাপন করা যাবে এমন কথা সহজেই বলা যাচ্ছে না। সেখানে শক্তিশালী ঝড়ের আঘাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।’
খবরে বলা হয়, ‘সময় যত গড়াচ্ছে ক্ষয়ক্ষতির খবর আরো আসছে।’
কুইন্সল্যান্ডের অ্যাম্বুলেস সার্ভিস জানিয়েছে, গোল্ড কোস্টের একটি রাস্তায় গাছ উপড়ে পড়ায় ৫৯ বছর বয়সী এক মহিলা মারাতœকভাবে আহত হন এবং পরে তিনি মারা যান।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page