September 18, 2026, 6:57 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

অস্ত্র দিতে দেরি হওয়ায় জার্মানির সমালোচনা করল ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অস্ত্র দিতে বিলম্বের জন্য জার্মানির সমালোচনা করেছে ইউক্রেন। জার্মানিতে নিযুক্ত ইউক্রেনের নয়া রাষ্ট্রদূত আলেক্সি মেকিয়েভ বলেছেন, জার্মানি অস্ত্র দেওয়ার আবেদনে সাড়া দিতে মাসের পর মাস বিলম্ব করেছে। তারা যখন সাড়া দিয়েছে তখন সত্যিই দেরি হয়ে গেছে।

রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই ইউক্রেনকে যুদ্ধাস্ত্র দিয়ে সহযোগিতা করছে ইউরোপ ও আমেরিকা। তবে জার্মানি এ ক্ষেত্রে ধীরে চলার নীতি গ্রহণ করেছিল।

রাশিয়া প্রথম থেকেই বলে আসছে, ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র সরবরাহ করার কারণে যুদ্ধ আরও দীর্ঘ হবে এবং অপ্রত্যাশিত ফলাফল বেরিয়ে আসবে।

আমেরিকা ও ইউরোপ যুদ্ধ বন্ধের জন্য কোনো চেষ্টা না চালিয়ে অস্ত্র ও অর্থ সহযোগিতা জোরদার করায় বিশ্বের শান্তিকামীরা হতাশ হয়েছেন। সমর বিশারদরা বলছেন, যুদ্ধের মাধ্যমে কোনো পক্ষই লাভবান হতে পারবে না। আমেরিকা ও ইউরোপের উচিৎ ছিল যুদ্ধের আগুনে ঘি না ঢেলে সমঝোতা ও শান্তির চেষ্টা করা।

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page