October 1, 2026, 3:26 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

অস্ত্র বিক্রির ধান্দা ; ন্যাটো মিত্রদের ওপর রাশিয়ার হামলার ভয় দেখাচ্ছেন বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যদি ইউক্রেন যুদ্ধে রাশিয়া বিজয়ী হয় তাহলে তারা ন্যাটো সামরিক জোটের ওপর হামলা চালাতে পারে। আর যদি এ ধরনের হামলা হয় তাহলে বিশ্বযুদ্ধ শুরু হবে যাতে মার্কিন সেনারা জড়িয়ে পড়বে।

গতকাল (বুধবার) ১১১ বিলিয়ন ডলারের জাতীয় নিরাপত্তা তহবিল পাস করার বিষয়ে কংগ্রেসের প্রতি আহ্বান জানাতে গিয়ে এসব কথা বলেছেন জো বাইডেন। এই বিলের প্রতি ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের সমর্থন থাকলেও এর বিরোধিতা করেছে রিপাবলিকান দল।

এই বিলে যে ১১১ বিলিয়ন ডলার তহবিল বরাদ্দের আহ্বান জানানো হয়েছিল তার মধ্যে ইউক্রেনকে ৬০ বিলিয়ন ডলার দেয়ার পরিকল্পনা ছিল। এছাড়া, তাইওয়ান এবং ইসরাইলকেও বিশাল অংকের অর্থ দিতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

বিলটি মার্কিন সিনেটে পাস করতে ব্যর্থ হয়ে জো বাইডেন বলেছেন, বিলের বিরোধিতা করে রিপাবলিকানরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উপহার দিতে চেয়েছেন। বাইডেন আরো বলেন, “যদি পুতিন ইউক্রেনকে নিয়ে নেন তাহলে তিনি সেখানে থামবেন না, পুতিন ন্যাটো মিত্রদের ওপর হামলা চালাবেন। তবে আমরা ন্যাটো মিত্রদের প্রতি ইঞ্চি ভূমি রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।” বাইডেন বলেন, ইউক্রেনকে অর্থ দিতে ব্যর্থ হলে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন সেনাদের লড়াই প্রভাবিত হবে।

এদিকে, ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ বাইডেনের মন্তব্যকে উসকানিমূলক ও অস্ত্র বিক্রির ধান্দা বলে সমালোচনা করেছেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page