October 10, 2026, 6:29 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

অস্ত্র রপ্তানি বাড়ানের ঘোষণা পুতিনের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সামনের দিনগুলোতে রাশিয়া সমরাস্ত্র রপ্তানির পরিমাণ আরও বাড়বে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ ঘোষণা দিয়েছেন তিনি।

পুতিন বলেছেন, সমরাস্ত্রের আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও দৃঢ় করার জন্য এই পরিকল্পনা নিয়েছে সরকার।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা অভিযান শুরুর পর থেকেই ক্ষেপণাস্ত্র, ড্রোন, গোলাসহ বিভিন্ন সমরাস্ত্রের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করেছে রুশ কোম্পানিগুলো। তবে এসব সমরাস্ত্রের বড় অংশই পাঠানো হচ্ছে ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর কাছে। ফলে আন্তর্জাতিক বাজারে রাশিয়ার অস্ত্র রপ্তানির হার কমে গেছে। সুইডেনভিত্তিক থিংঙ্কট্যাঙ্ক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপরি) তথ্য অনুসারে, ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক বাজারে রাশিয়ার অস্ত্র রপ্তানির হার হ্রাস পেয়েছে ৭ দশমিক ৮ শতাংশ। অথচ এই পর্বের আগের চার বছর, অর্থাৎ ২০১৫ থেকে ’১৯ পর্যন্ত রপ্তানির হার বেড়েছিল ১৪ শতাংশেরও বেশি।

সর্বাধুনিক ও নিখুঁত সমরাস্ত্র তৈরিতে খ্যাতি রয়েছে রুশ কোম্পানিগুলোর। বিশ্বের বহু দেশ রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনে। তবে রুশ অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ৩ দেশ— চীন, ভারত ও মিসর।

শুক্রবারের ভাষণে পুতিন বলেন, “আমাদের কাছে ক্রেতাদের বিপুল পরিমাণ অর্ডার জমে আছে। এসব অর্ডারের সর্বমোট আর্থিক মূল্য কয়েক হাজার কোটি ডলার। যেহেতু আমরা অর্ডার নিয়েছি, তাই ক্রেতাদের চাহিদা অনুযায়ী অস্ত্র সরবরাহ করতে হবে। ফলে সামনের দিনগুলোতে আমাদের অস্ত্রের উৎপাদন ও রপ্তানি আরও বাড়বে।”

ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অস্ত্রের উৎপাদন বাড়ানো হবে বলেও জানিয়েছেন পুতিন। তিনি বলেছেন, “ভবিষ্যতের সমরাস্ত্রের বাজার নিয়ন্ত্রণ করবে প্রযুক্তিভিত্তিক অস্ত্র। সামনের দিনগুলোতে এ খাতে প্রতিযোগিতা আরও তীব্র হবে এবং আমরা তাতে অংশ নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।”

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page