April 6, 2026, 12:35 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগের সম্মেলনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সম্মেলনে অতিথি হিসেবে বিদেশের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানাবে না দলটি।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন নয়া পলন্টস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এ কার্ড পৌঁছে দেন।
বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই তিনটি আমন্ত্রণ কার্ড গ্রহণ করেন।
পরে কার্যালয়ের নিচে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান সাংবাদিকদের কাছে বলেন, ‘আমরা প্রত্যেক রাজনৈতিক দলকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিন জন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খানকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের কার্ড আমরা পৌঁছিয়ে দিয়েছি।’
এছাড়াও জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক লীগ, জাতীয় পার্টি (জেপি), সাম্যবাদী দলসহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল দলকে সম্মেলনে আমন্ত্রন জানানো হয়েছে।
অভ্যর্থনা উপকমিটির পক্ষ্য থেকে জানানো হয়েছে, বিদেশের কোন প্রতিনিধিকে দাওয়াত করা না করা হলেও, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের দাওয়াত দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামীকাল সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে। সম্মেলনের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page