September 29, 2026, 2:44 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ভোট বেচাকেনা ঠেকাতে মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি থাকবে : ইসি সানাউল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, ভোট বেচাকেনা ঠেকাতে আসন্ন নির্বাচনে প্রতিটি আসনে মোবাইল ব্যাংকিং লেনদেনের ওপর কঠোর নজরদারি থাকবে। নির্দিষ্ট সময়ে মোবাইল ব্যাংকিং এজেন্ট পয়েন্টগুলোতে অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন চায় রাজনৈতিক দল ও সাধারণ ভোটারদের কাছে যেন এই বিশ্বাস দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় যে, নির্বাচন কমিশনের ব্যবস্থাপনাতেই ভোট সবচেয়ে নিরাপদ।

তিনি বলেন, নির্বাচন একটি আনন্দের বিষয়। এখানে চাপ সৃষ্টি কিংবা ভয় দেখানো নির্বাচন কমিশনের কাজ নয়। তবে যারা নির্বাচনকে সামনে রেখে ভয়ভীতি বা চাপ সৃষ্টি করতে চায়, তারা যেন ভয় পায়-এমন ব্যবস্থাই গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ থাকবে না। স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা এই তিনটি মৌলিক পয়েন্টকে সামনে রেখেই নির্বাচন পরিচালনা করতে হবে।

নির্বাচন কমিশনার পুনরায় উল্লেখ করে বলেন, নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো চাপ থাকবে না। স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা বজায় রেখেই নির্বাচন পরিচালনা করতে হবে। মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের ছয়টি কমিটি কাজ করছে। এসব কমিটিকে তদন্ত ও বিচারিক কার্যক্রম পরিচালনার ক্ষমতাও প্রদান করা হয়েছে।

সভায় গণভোট প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ভোটারদের গণভোটে ভোট প্রদান করতে উদ্বুদ্ধ করতে হবে। ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী আগামীর বাংলাদেশ গঠনে নিজেদের মতামত প্রকাশ করবেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. রবিউল হাসান, চাঁদপুর আর্মি ক্যাম্পের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page