October 13, 2026, 5:02 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে সদরপুর হবে মডেল উপজেলা : এমপি নিক্সন চৌধুরী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুর-৪ আসনের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘আওয়ামী সরকার তথা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে দেশে এত উন্নয়ন হচ্ছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই। আগামীতে শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করলে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে। সুতরাং আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় এলে দীর্ঘদিনের অবহেলিত সদরপুর হবে মডেল উপজেলা। তাই সকল চক্রান্তকে উপেক্ষা করে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে সদরপুর উপজেলার নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন নিক্সন চৌধুরী।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে ও ইমারত হোসেন বাচ্চুর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন-সদরপুর উপজেলা চেয়ারম্যান, কাজী শফিকুর রহমান, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান, জিনিয়া নাজনীন কল্পনা, ফরিদপুর জেলা পরিষদ সদস্য এখলাস ফকিরসহ উপজেলার সকল সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিরা।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page