April 4, 2026, 9:55 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগ সরকারের সার্বিক উন্নয়ন জনগণের কাছে তুলে ধরুন : প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গত সাড়ে ১৪ বছরের সার্বিক উন্নয়ন জনগণের সামনে তুলে ধরতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ প্রতিটি খাতে দেশের সার্বিক আর্থ-সামাজিক অগ্রগতি জনগণের সামনে তুলে ধরুন।’
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষির্কী উপলক্ষে বৃহস্পতিবার রাতে তাঁর সরকারি বাসভবন গণভবনে সংগঠনের নেতৃবৃন্দের সাথে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন এ কথা জানান।
তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ তাঁর দলের নেতাকর্মীদের জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের সেবা করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বন্যা, ঘূর্ণিঝড় ও খরার মতো যেকোন দুর্যোগে সর্বদা জনগণের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের বিশেষকরে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি করোনাভাইরাস মহামারি চলাকালে কৃষকদের ধান কেটে দিয়ে এবং অসহায় মানুষের দোড়গড়ায় খাদ্য পৌঁছে দিতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বেচ্ছাসেবক লীগের প্রশংসা করেন।
তিনি বলেন, ‘জনগণের যেকোন বিপদে তাদের পাশে দাঁড়ান।’
এ উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কেক কেটে দলের প্রতিষ্ঠা বাষির্কী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন করেন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম উপস্থিত এ সময় উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত শব্দ সরিয়ে প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ দায়িত্ব পান গাজী মেসবাউল হোসেন শাচ্চু।
সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু অনুষ্ঠানটি সঞ্চালন করেন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page