September 2, 2026, 8:12 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সর্বসম্মতভাবে পুনরায় সংসদ নেতা নির্বাচিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বসম্মতভাবে পুনরায় সংসদ নেতা নির্বাচিত হয়েছেন।
দ্বাদশ সংসদের সদস্যরা শপথ নেয়ার পর আজ জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় টানা চতুর্থ বারের মতো শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংসদ নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। নূর-ই-আলম চৌধুরী এমপি এ প্রস্তাব সমর্থন করেন।
এরপর তুমুল করতালির মাধ্যমে প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়।
আওয়ামী লীগ সংসদীয় দল মতিয়া চৌধুরী এমপিকে সংসদ উপ নেতা নির্বাচন করে।
এছাড়া বৈঠকে স্পীকার হিসেবে ড. শিরিন শারমিন চৌধুরী এমপি , ডেপুটি স্পীকার হিসেবে এডভোকেট শামসুল হক টুকু এমপি এবং সংসদের চিফ হুইপ হিসেবে নূর-ই-আলম চৌধুরী এমপিকে পুননির্বাচিত করার সিদ্ধান্ত নেয়া হয়।
আওয়ামী লীগ সংসদীয় দলের সম্পাদক নির্বাচিত হন নূর-ই-আলম চৌধুরী ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page