March 6, 2026, 12:24 pm
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধ অবসানে আগামীকাল ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুদ্ধ অবসানের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য আগামী সোমবার ওয়াশিংটনে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার এ ঘোষণা দেন তিনি। কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি জানান, আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার মূল বিষয়গুলো ট্রাম্প ফোনে তাকে অবহিত করেছেন।

জেলেনস্কি বলেন, ‘হত্যাকাণ্ড ও যুদ্ধের সমাপ্তির ব্যাপারে সব ধরনের বিষয় নিয়ে আলোচনার জন্য আগামী সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাৎ করবো।’

তিনি আরো বলেন, ‘আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ। ট্রাম্পের সঙ্গে (ফোনে) দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ কথোপকথন হয়েছে।’

ইউক্রেন ইস্যুতে কোনো চুক্তি ছাড়াই আলাস্কায় ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠক শুক্রবার শেষ হওয়ার তিন দিন পর ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ বৈঠকের পরের দিন জেলেনস্কি কিয়েভের ইউরোপীয় মিত্রদের আলোচনার প্রতিটি পর্যায়ে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page