November 9, 2026, 6:29 am
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত মাগুরায় জাতীয় সমবায় দিবস ও পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত যশোর ডিসি কার্যালয়ের সামনে বিয়ের সাজে ১৬ বছরের কিশোরী ; ২ জন আটক যশোরের শার্শায় এ্যালকোহল পানে যুবকের মৃত্যু এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে : আইনমন্ত্রী ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার : খাদ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব চট্টগ্রামে রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ; মহাসড়ক অবরোধ জয়পুরহাটের ডিসিকে অপসারণে জেলা ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
এইমাত্রপাওয়াঃ

আগামী রবিবারের মধ্যে ৩০০ আসনে আ ওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ সংসদ নির্বাচনে দেশের ৩০০টি আসনে নিজেদের মনোনীত প্রার্থীদের নাম রবিবারের মধ্যে ঘোষণা করবে আওয়ামী লীগ। দলের সংসদীয় আসনের সব মনোনয়ন বোর্ডের সভা শেষে তাদের নাম ঘোষণা করা হবে।

শুক্রবার বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ পর্যন্ত চারটি বিভাগের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী রবিবারের মধ্যে তিন শ আসনের প্রার্থিতা ঘোষণা করা হবে। মনোনয়নে ভুলত্রুটিও থাকতে পারে। একসঙ্গে তিন শ আসনে প্রার্থী ঘোষণা করা হবে।

তিনি বলেন, নতুন (নাম) এসেছে, কিছু বাদও পড়েছে। উইনেবল (সম্ভাব্য জয়ী) প্রার্থী আমরা বাদ দিইনি।

কাদের বলেন, আওয়ামী লীগ থেকে যাদের বাদ দেওয়া হয়েছে তারা বিজয়ী হতে পারবে না বলেই বাদ দেওয়া হয়েছে। অনেকে জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। নতুন করে যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নির্বাচনে আসবে না এটি উড়িয়ে দেয়া যায় না। তারা জোটগতভাবে না হলেও দলের ভেতর থেকে অনেকে অংশ নিতে পারে। যারা বহিঃশক্তি আছে তাদের মন্তব্য, তারা (বিএনপি) নির্বাচনি অভিপ্রায় ব্যক্ত করেছে।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে ব্যর্থ হয়ে বিএনপি এখন অর্থনীতিকে ধ্বংস করার পথ বেঁচে নিয়েছে। জনগণ নির্বাচনমুখী হয়েছে এটি সরকারের সাফল্য। এসব করে নির্বাচন ভণ্ডুল করা যাবে না।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বড় দল, অনেকেই আসবেন। সাকিব আল হাসান এখন থেকে রাজনীতি করবেন। এমনটি দলকে বলা হয়েছে।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেনসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গত শনিবার থেকে মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয় আওয়ামী লীগ। দলীয় সূত্র বলছে, ৩০০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ৩৩৬২টি।

আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। তার তিন সপ্তাহ পর হবে ভোটগ্রহণ। প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য ১৯ দিন সময় রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই নভেম্বর, ২০২৬
  • ২৫শে কার্তিক, ১৪৩৩
  • ২৮শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page