September 29, 2026, 9:44 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

আগামী সংসদ নির্বাচন নিয়ে ব্যবসায়ীদের কোনো শঙ্কা নেই : সালমান এফ রহমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আগামী সংসদ নির্বাচন নিয়ে ব্যবসায়ীদের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিডা কনফারেন্স রুমে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের (সিডব্লিউইআইসি) নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

সালমান এফ রহমান বলেন, নির্বাচন নিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কোনো ধরনের কনসার্ন পাইনি। উল্টো দেখছি— সব ব্যবসায়ী বলছে, গত ১৫ বছর ধরে যে রাজনৈতিক স্থিতিশীলতা পেয়েছেন, তাতে তারা খুবই খুশি। তারা বলছেন, আমরা ব্যবসাটা খুব আরামে করতে পারেছি। তারা মনে করছে, ভবিষ্যতে বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে।

তিনি বলেন, আমাদের সংবিধান আছে, গণতন্ত্র আছে। নির্বাচন সংবিধান অনুযায়ী হয়ে এসেছে আবার হবে। রাজনৈতিক স্থিতিশীলতা আছে। এটাই বাংলাদেশ বড় শক্তি।

বাংলাদেশে বিনিয়োগ নিয়ে জাপানি প্রতিষ্ঠানের অভিযোগ আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশিরা বলে তাদের সমস্যা আছে। জাপানি বিনিয়োগকারীদের কথা আপনারা বলেছেন। তাদের সমস্যা আমরা সমাধান করবো। জাপানের অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী। যদি আমাদের অবস্থা অতই খারাপ থাকতো, তাহলে সবাই এখানে আসতে চাইতো না। কেউ বলতে পারবো না, বিশ্বের কোন দেশে ব্যবসার পরিবেশ শতভাগ ঠিক আছে। সব দেশে কোথাও না কোথাও..অনেক দেশে অভ্যন্তরীণ সমস্যাও হয়।

প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা বলেন, যারা এখানে বিনিয়োগ করেছে বা যারা করতে চায় সবাই দেখছে, আগে যারা বিনিয়োগ করছে তারা সবাই ভালো রিটার্ন পাচ্ছে। বিনিয়োগের জন্য বাংলাদেশ একটা ভালো জায়গা।

আজকের বাংলা তারিখ



Our Like Page