April 15, 2026, 8:55 am
শিরোনামঃ
কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী মাদক ও মানব পাচার নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় উৎসবের পর বাংলা নববর্ষ বাঙালিদের সবচেয়ে বড় উৎসব : তথ্যমন্ত্রী রাজশাহীতে রাতে উচ্চশব্দে মোটরসাইকেল চালানোর জেরে সংঘর্ষে ৭ জন আহত কুষ্টিয়ায় পীর শামীম হত্যাকাণ্ডে ২০০ জনকে আসামি করে মামলা উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম জং উ হরমুজ প্রণালিতে সব পক্ষকে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : জাতিসংঘ মহাসচিব মার্কিন অবরোধকে সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলল ইরান শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট 
এইমাত্রপাওয়াঃ

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা : ইসি সচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

তিনি বলেন, পর্যবেক্ষক হিসেবে ৩১৮টা আবেদন পেয়েছি, এই আবেদনগুলোর পর্যালোচনা চলছে। এছাড়া তথ্য সংগ্রহের জন্য নতুন ২২টা রাজনৈতিক দলের প্রাথমিক যাছাইয়ের ফিডব্যাক পাঠানো হবে বলে জানান তিনি।

প্রবাসী ভোট নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই পদ্ধতিটা কীভাবে হবে, তা নিয়ে এখনো আলোচনা চলছে। এই বিষয়ে আরও আলোচনা প্রয়োজন আছে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রোডম্যাপে কী কী বিষয় থাকবে তা রোডম্যাপেই আপনাদেরকে আমরা জানিয়ে দিব।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page