October 17, 2026, 11:36 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে ইরানের সঙ্গে আলোচনায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র। গতকাল (সোমবার) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, এখন পদক্ষেপ নেওয়ার পালা তেহরানের।

ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল চলতি সপ্তাহে ইরানি কর্মকর্তাদের সঙ্গে পাকিস্তানে বৈঠক করে। তবে পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলা বন্ধে আলোচনায় কোনো চুক্তি হয়নি।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘আমার মনে হয় বল এখন ইরানের কোর্টে। আমরা অনেক কিছুই খোলাখুলিভাবে তুলে ধরেছি। আমাদের শর্তগুলো অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছি, এখন সিদ্ধান্ত নেওয়ার ভার ইরানের।’

ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে দুটি বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রথমত ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। দ্বিতীয়ত, ভবিষ্যতে ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিতে একটি কার্যকর যাচাই প্রক্রিয়া নিশ্চিত করা।

তিনি আরও বলেন, ‘ইরান বলছে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না। কিন্তু বাস্তবেও যেন এমন ঘটে সেটি আমরা নিশ্চিত করতে চাই।’

গত সপ্তাহে দু’পক্ষের মধ্যে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে ইরান সম্পূর্ণভাবে হরমুজ প্রণালি খুলে দেবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। কৌশলগত এ জলপথ কার্যত বন্ধ করে রেখেছে তেহরানের বাহিনী।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page